বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

১০২ কোটি টাকা জরিমানা করা হলো অভিনেত্রী রান্যা রাওকে

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩২

দুবাই থেকে স্বর্ণ পাচারের অভিযোগে ভারতের কন্নড় অভিনেত্রী রান্যা রাওকে গ্রেপ্তার করা হয়েছে গত মার্চ মাসে। এরপর থেকেই আইনি বিচারের মুখে অভিনেত্রী। তবে দুই মাস পরে গত মে মাসে জামিন পান তিনি। কিন্তু মামলা চলছিল।

এবার সেই মামলায় প্রায় ১০২ কোটি টাকা জরিমানা করা হলো তাঁকে। ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, ১০২ কোটি টাকা পরিশোধের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধেও দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে জরিমানার টাকা না দিলে আরও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। হারাতে হতে পারে সম্পত্তিও।

ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স এই জরিমানা করেছে। অভিনেত্রী রান্যার পাশাপাশি এই মামলায় আরও তিন জনকে জরিমানা করা হয়েছে। তরুণ কোন্দুর রাজুকে ৬৭.৬ কেজি সোনা পাচারের অভিযোগে ৬২ কোটি টাকা, সাহিল জৈন ও ভারত জৈনকে ৫৩ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে। ৬৩.৬১ কেজি সোনা পাচারের অভিযোগ তাঁদের বিরুদ্ধে।

চার জন মিলিয়ে প্রায় ২৭০ কোটি টাকা ফাইন করেছে ডিআরআই। ভারতের সিনিয়র আইপিএস অফিসার রামচন্দ্র রাওয়ের মেয়ে জনপ্রিয় অভিনেত্রী রান্যা রাও। দুবাই থেকে বেঙ্গালুরু ফেরার পথে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমে তাঁকে আটক করা হয়। পরে গত ৩ মার্চ সোনা পাচার মামলায় গ্রেপ্তার হন কন্নড় সিনেমা জনপ্রিয় অভিনেত্রী। নিয়ম-বহির্ভূত ভাবে বিপুল সোনা ছিল তাঁর কাছে।

তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে উদ্ধার হয় মোট ১২.৫৬ কোটি টাকার সোনার বাট। পরবর্তীকালে তাঁর বাড়িতেও তল্লাশি চালান তদন্তকারীরা। মোট ২.০৬ কোটি টাকার সোনার গয়না এবং ২.৬৭ কোটি টাকার নগদ উদ্ধার হয়। উঠে আসে সোনা পাচারের অভিযোগ।

২০১৪ সালে ‘মানিক্য’ সিনেমায় কন্নড় ইন্ডাস্ট্রির সুপারস্টার সুদীপের বিপরীতে অভিনয় করে রাতারাতি খ্যাতি লাভ করেন রান্যা রাও। পরে আরও কয়েকটি দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর