বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আফগানিস্তানে মৃত্যু বেড়ে ৯০০, আন্তর্জাতিক সাহায্যের আহ্বান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৮

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হওয়ার পর আন্তর্জাতিক সাহায্যের আহ্বান জানিয়েছে তালেবান সরকার। দেশটির পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে রবিবার আঘাত হানা ৬.০ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত কমপক্ষে ৯০০ জনের মৃত্যু হয়েছে এবং আরো ৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, সোমবার রাত পর্যন্ত উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধানে তৎপরতা চালায়। পাহাড়ঘেরা প্রত্যন্ত গ্রামগুলোতে কাদা ও পাথরের তৈরি ঘরবাড়ি ধসে পড়ে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।

দুর্গম পাহাড়ি এলাকা ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান পরিচালনায় চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

ভূমিকম্পটি ছিল অগভীর, যা ভূপৃষ্ঠ থেকে মাত্র ছয় মাইল গভীরে সংঘটিত হয়। এ ধরনের অগভীর ভূমিকম্প সাধারণত সবচেয়ে বেশি ধ্বংসাত্মক প্রভাব ফেলে।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদ মঙ্গলবার জানিয়েছেন, নিহতের সংখ্যা বেড়ে ৯০০-তে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে।

কর্তৃপক্ষের আশঙ্কা, উদ্ধার দলগুলো যখন আরো দুর্গম ও বিচ্ছিন্ন এলাকায় পৌঁছাবে, তখন হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। ভূমিকম্প আঘাত হানার ২৪ ঘণ্টারও বেশি সময় পার হলেও অনেক জায়গায় পৌঁছাতে পারেনি উদ্ধারকারীরা।

কাবুলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের সহায়তা প্রয়োজন, কারণ এখানে অনেক মানুষ তাদের জীবন ও ঘরবাড়ি হারিয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর