শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে ভারত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১০

ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। এ ছাড়া ট্রাম্প বর্তমান বাণিজ্য অচলাবস্থাকে ‘সম্পূর্ণ একপাক্ষিক বিপর্যয়’ বলেও মন্তব্য করেছেন।

ভারতীয় পণ্যে গত সপ্তাহ থেকে ৫০ শতাংশ মার্কিন শুল্ক বসানো হয়েছে, যার মধ্যে ২৫ শতাংশ জরিমানা যুক্ত হয়েছে দিল্লির রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করার কারণে। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে ভারত কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ট্রাম্পের এমন মন্তব্য এমন এক সময় করেছেন, যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনের তিয়ানজিনে ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)’ শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন। আগামীকাল বুধবার চীনে অনুষ্ঠিতব্য ‘ভিক্টরি ডে’ সামরিক কুচকাওয়াজে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, চীনের প্রেসিডেন্ট শি চিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও অন্যান্য বিশ্বনেতারা একমঞ্চে উপস্থিত থাকবেন।

ওয়াশিংটনের দাবি, রাশিয়ার কাছ থেকে তেল কেনার মাধ্যমে ভারত পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধের অর্থ জোগাচ্ছে। ট্রাম্প লিখেছেন, ‘ভারত তাদের অধিকাংশ তেল ও সামরিক পন্য রাশিয়া থেকে কেনে, যুক্তরাষ্ট্র থেকে খুব সামান্য।

বহু বছর আগেই দিল্লির শুল্ক কমানো উচিত ছিল।’ দিল্লি এর আগে জানিয়েছে, তাদের বিশাল জনগোষ্ঠীর জ্বালানির চাহিদা পূরণে রাশিয়ার তেল অপরিহার্য। একইসঙ্গে মার্কিন শুল্ককে ‘অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে। গত সপ্তাহে ভারতের বাণিজ্যমন্ত্রী পীয়ুশ গোয়্যাল বলেন, ভারত কোনো দেশের কাছে ‘নত হবে না’ হবে না।

তিনি আরো জানান, যে কোনো দেশ চাইলে ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারে।
গত সোমবার (১ সেপ্টেম্বর) ট্রাম্প লিখেছেন, ‘অনেকেই বোঝেন না যে, আমরা ভারতের সঙ্গে খুব সামান্য ব্যবসা করি। অথচ তারা আমাদের সঙ্গে বিপুল পরিমাণ ব্যবসা করে। আমরা তাদের সবচেয়ে বড় ক্রেতা, কিন্তু আমরা তাদের কাছে খুব সামান্য বিক্রি করি। এত দিন ধরে এটি সম্পূর্ণ একপাক্ষিক সম্পর্ক ছিল, যা বহু দশক ধরে চলে আসছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর