বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো ঘোষণা করেছেন, চলতি মাসের শেষ দিকে জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বেলজিয়াম।

মঙ্গলবার ২ সেপ্টেম্বর ভোরে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফরমে প্রেভো লিখেছেন, ‘ফিলিস্তিনকে জাতিসংঘ অধিবেশনে বেলজিয়াম স্বীকৃতি দেবে! এবং ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’

তিনি জানান, ইসরায়েলের বিরুদ্ধে বেলজিয়াম ১২টি নিষেধাজ্ঞা আরোপ করবে। এর মধ্যে রয়েছে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্যের আমদানি নিষিদ্ধ করা এবং ইসরায়েলি কম্পানির সঙ্গে সরকারি ক্রয়নীতিমালার পুনর্মূল্যায়ন।

প্রেভো, যিনি বেলজিয়ামের মধ্যপন্থী খ্রিস্টান ডেমোক্র্যাট পার্টির সদস্য এবং দেশটির উপপ্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। তিনি বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার এই অঙ্গীকার এসেছে ফিলিস্তিনে, বিশেষত গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে।

এ ছাড়া তিনি আরো জানান, বন্দিদের মুক্তি এবং ফিলিস্তিন পরিচালনায় হামাসের আর কোনো ভূমিকা না থাকা শর্ত পূরণের পরেই স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর