বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মাসুদ কামাল

ড. ইউনূস জাতির কাছে আস্থার প্রতীক হয়ে উঠতে পারেননি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০

জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস খুবই সম্মানিত একজন ব্যক্তি। কিন্তু তিনি যেভাবে দেশ চালাচ্ছেন, তাতে জাতির কাছে তিনি আস্থার প্রতীক হয়ে উঠতে পারেননি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

মাসুদ কামাল বলেন, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমাকে অনেক মানুষ জিজ্ঞেস করে— ভাই, দেশের অবস্থা কী? এরপর দ্বিতীয় বা তৃতীয় যে প্রশ্নটা তারা করে সেটা হলো— নির্বাচন কি হবে?

মাসুদ কামাল বলেন, গত পাঁচ তারিখে ড. ইউনূস জাতির উদ্দেশে যে ভাষণটা দিয়েছেন, সেই ভাষণে তিনি স্পষ্ট করে বলেছেন— নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে।

এটা বলার পরদিন তারা নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছেন এবং নির্বাচন কমিশন রোড ম্যাপ ঘোষণা করেছেন। সবকিছু দেখলে কিন্তু নির্বাচন না হওয়ার কোনো কারণ আমি এখানে দেখছি না। তাহলে মানুষের মধ্যে এই শঙ্কাটা কেন?

এই শঙ্কার পেছনে কতগুলো বিষয় কাজ করছে উল্লেখ করে মাসুদ কামাল বলেন, ড. মুহাম্মদ ইউনূস খুবই সম্মানিত একজন ব্যক্তি। তিনি এক বছরের বেশি সময় ধরে দেশ চালাচ্ছেন।

তবে আমার ধারণা তিনি যেভাবে দেশ চালাচ্ছেন, তার মাধ্যমে জাতির কাছে তিনি আস্থার প্রতীক হয়ে উঠতে পারেননি। মানুষ তার কথার ওপর আস্থা রাখতে পারে না।

এই শঙ্কার পেছনে আরেকটি সম্ভাব্য কারণ উল্লেখ করে মাসুদ কামাল বলেন, যে দলকে মানুষ কিংস পার্টি বলে; ড. ইউনূস যে দলটা সম্পর্কে বলেন— আমি ওদের বললাম একটা রাজনৈতিক দল করো, সেই দলের নেতা যখন দায়িত্ব নিয়ে বলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তখন মানুষের মধ্যে একটা সন্দেহ কাজ করে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর