বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সাভারে সর্দারসহ ৮ ডাকাত গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৬

রাজধানীর সাভারে অভিযান চালিয়ে মানিকগঞ্জের সিংগাইরে খুনসহ ডাকাতির ঘটনায় কুখ্যাত ডাকাত সর্দার ইসমাইলসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

রবিবার আশুলিয়ার খেজুরটেক, ধামরাইয়ের ছোট চন্দ্রাইল এবং সাভার পৌরসভার ছায়াবীথি মহল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব।

গ্রেপ্তাররা হলেন, ইসমাইল ইমরান (৪০), মো. মাসুদ রানা (২৯), মো. ওবায়দুর (২২), মো. তাওহিদ (১৮), মো. সুমন (২৭), মো. মনু (৪৫), মো. সুরুজ মিয়া (৪৫) এবং মো. হাবিবুর রহমান হাবিব (৩২)।

র‌্যাব জানায়, গত ১৭ আগস্ট মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ইসলামনগর গ্রামের মহর উদ্দীনের (৭০) বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশে একদল ডাকাত প্রবেশ করে। এসময় পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকারের চেষ্টা করলে ডাকাতদলের সদস্যরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর গোয়াল ঘর থেকে গরু বের করে পিকআপে উঠাতে গেলে মহর উদ্দীন এবং তার বড় ছেলে নূর মোহাম্মদ বাবু (৩০) ডাকাতদের বাধা দেন।

তখন ডাকাতদল ক্ষিপ্ত হয়ে মহর উদ্দীন এবং তার বড় ছেলেকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করে গরুগুলো নিয়ে চলে যায়।

পরে স্থানীয়রা তাদের প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে মহর উদ্দীনের অবস্থার অবনতি হলে তাকে সাভার এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মহর উদ্দীন মারা যান।

এ ঘটনায় সিংগাইর থানায় একটি হত্যা মামলা করা হয়।র‌্যাব আরো জানায়, ডাকাতি এবং হত্যাকাণ্ডের বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি করলে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল হত্যাকাণ্ডসহ ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত আসামিদের আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরে র‌্যাব-৪, সিপিসি-২, সাভার এবং সিপিসি-৩, মানিকগঞ্জ-এর একটি যৌথ আভিযানিক দল তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা সূত্রের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে বলে জানায় র‌্যাব।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর