বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

দ্বিতীয় স্ত্রীর মামলায় কবর থেকে ৮ মাস পর সাংবাদিকের মরদেহ উত্তোলন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৯

জামালপুরের সাংবাদিক নুরুল হক জঙ্গি’র মৃত্যুর ৮ মাস পর তার মরদেহ কবর থেকে তোলা হয়েছে। তার দ্বিতীয় স্ত্রী সাংবাদিক দিলরুবা ইয়াসমিন রুমা বাদী হয়ে তার প্রথম স্ত্রী ও মেয়ের স্বামীসহ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত কবর থেকে মরদেহ উত্তোলনের আদেশ দেন।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন ও পিবিআই পুলিশ ওই সাংবাদিকের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

সাংবাদিক নুরুল হক জঙ্গি জামালপুরের স্থানীয় দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। তার বাড়ি মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের গোবিন্দপুর নাংলা এলাকায়। তার প্রথম স্ত্রীর ঘরে একটি সন্তান ও দ্বিতীয় স্ত্রীর সংসারে এক মেয়ে সন্তান রয়েছে। বর্তমানে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তার মেয়ের স্বামী জিয়াউল হক রাফি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২১ ডিসেম্বর রাত ৮টায় জামালপুর শহরের বানিয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নুরুল হক জঙ্গির মৃত্যু হয়। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে তার দ্বিতীয় স্ত্রী দিলরুবা ইয়াছমিন রুমা প্রথম স্ত্রী ও পরিবারের সদস্যদের নামে হত্যা মামলা দায়ের করেন। এরপর জুলাই মাসে মরদেহ উত্তোলনের আবেদনের প্রেক্ষিতে ২৬ আগস্ট আদেশ দেন পিবিআইকে।

জামালপুর পিবিআই-এর পুলিশ পরিদর্শক মোশাররফ বলেন, ‘মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন কল্পে বিজ্ঞ আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করা হয়েছে।

প্রয়োজনীয় কাগজপত্রসহ মর্গে প্রেরণ করা হয়েছে।’
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আলমগীর বলেন, ‘বিজ্ঞ আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য সাংবাদিক নুরুল হক জঙ্গির মরদেহ উত্তোলন করা হয়।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর