বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পাবনায় পুত্রবধূর বঁটির কোপে প্রাণ গেল শ্বশুরের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪১

পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর ধারালো বঁটির কোপে শ্বশুর মোজাম হোসেনের (৭০) মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল রবিবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে সাঁথিয়া পৌর সদরের কলেজপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের বাড়ি উপজেলার নাড়িয়া গদাই গ্রামে।

তবে তিনি অনেক বছর ধরে পৌর সদরের কলেজপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাঁথিয়া পৌরসভার কলেজপাড়া মহল্লার মোজামের ছেলে মিঠুর সঙ্গে গত ৫ বছর আগে আফরা গ্রামের আব্দুস সালামের মেয়ে রুমি খাতুনের বিয়ে হয়। রুমি মানসিক রোগী ছিলেন বলে জানায় তার পরিবার। তিনি ঢাকার মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. শফিকুলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

সূত্র জানায়, গতকাল রবিবার রাত ৮টার দিকে হঠাৎ রুমির মানসিক সমস্যা দেখা দেয়। হাতের কাছে থাকা ধারালো বঁটি দিয়ে তার সামনে থাকা শ্বশুর মোজামের পেটে ও পিঠে কোপ দেন তিনি। এসময় তার পেটের ভুঁড়ি বের হয়ে যায়। পরে নিজেই নিজেকে আঘাত করতে থাকেন রুমি।

এরপর গুরুতর আহত অবস্থায় শ্বশুর মোজামকে প্রথমে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমান বলেন, ‘পুলিশ গতকাল রবিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ অভিযোগ দেননি।

অভিযুক্ত পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর