বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পাকিস্তানে সরকারি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৯

পাকিস্তানের উত্তরাঞ্চলে চিলাসের কাছে গিলগিত-বালতিস্তান প্রদেশ সরকারের একটি হেলিকপ্টার পাঁচজন আরোহীসহ সোমবার ১ (সেপ্টেম্বর) বিধ্বস্ত হয়েছে। ঘটনাটি নিশ্চিত করেছেন গিলগিত-বালতিস্তান সরকারের মুখপাত্র।

তিনি জানান, দুর্ঘটনার সময় হেলিকপ্টারে দুই পাইলট ও তিনজন প্রযুক্তিগত কর্মী ছিলেন। প্রযুক্তিগত ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে ও ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ডায়মার জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আব্দুল হামিদ এএফপিকে জানিয়েছেন, হেলিকপ্টারটি একটি পাহাড়ি পর্যটন এলাকায় ‘নতুন প্রস্তাবিত হেলিপ্যাডে পরীক্ষামূলক অবতরণের’ সময় বিধ্বস্ত হয়।

এর আগে গত ১৫ আগস্ট মোমন্দ জেলায় ত্রাণ কার্যক্রমে অংশ নিতে গিয়ে খাইবার পাখতুনখোয়া সরকারের একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে দুই পাইলটসহ পাঁচ জন কর্মী নিহত হন।

হেলিকপ্টারটির রুশ প্রস্তুতকারক সংস্থার একটি বিশেষজ্ঞ দল পাকিস্তানে আসার কথা রয়েছে। তারা খাইবার পাখতুনখোয়া সরকারের হেলিকপ্টার দুর্ঘটনার তদন্তে সহায়তা করবে।

সরকারি একটি সূত্র জানিয়েছে, বিশেষজ্ঞরা পাকিস্তানি তদন্তকারীদের সঙ্গে মিলে দুর্ঘটনার প্রযুক্তিগত কারণ শনাক্ত করার চেষ্টা করবেন। তারা ব্ল্যাকবক্সসহ ধ্বংসপ্রাপ্ত হেলিকপ্টারের বিভিন্ন অংশ—দুই ইঞ্জিন ও গিয়ারবক্স পরীক্ষা করবেন।

সূত্র আরো জানিয়েছে, কয়েকশ কেজি ওজনের ধ্বংসাবশেষ এখনো দুর্ঘটনাস্থলেই পড়ে আছে। ভারী এসব অংশ সরাতে কেপি সরকার ফেডারেল কর্তৃপক্ষের কাছে বিশেষ পরিবহন হেলিকপ্টারের আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। কর্মকর্তারা জানান, বিধ্বস্ত হেলিকপ্টারটির সর্বশেষ বড় ধরনের মেরামত হয়েছিল ২০১৯ সালে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর