বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মাত্র ৩৮ বছর বয়সেই না ফেরার দেশে অভিনেত্রী প্রিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৫, ১৪:৪৭

ভারতীয় হিন্দি টিভি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া মারাঠে মারা গেছেন। ররিবার (৩১ আগস্ট) সকালে মুম্বাইয়ের মিরা রোডের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার বয়স হয়েছিল ৩৮ বছর। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে। এ প্রতিবেদনে জানানো হয়েছে, গত কয়েক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন প্রিয়া। চিকিৎসাধীন থাকলেও সুস্থ হয়ে উঠতে পারেননি। রবিবার (৩১ আগস্ট) সকালে দীর্ঘ দিনের অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। ১৯৮৭ সালের ২৩ এপ্রিল মহারাষ্ট্রের থানে জন্মগ্রহণ করেন প্রিয়া।

মুম্বাইয়ে বেড়ে ওঠা প্রিয়া ২০০৬ সালে মারাঠি ইন্ডাস্ট্রি দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। পরবর্তীতে হিন্দি ভাষার ‘পবিত্র রিশতা’, ‘তু তিথে মে’, ‘সাথ নিভানা সাথিয়া’, ‘উত্তরণ’, ‘ভাগে রে মন’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন তিনি। ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে অঙ্কিতা লোখান্ডের ছোট বোনের চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী।

প্রিয়া শুধু একজন অভিনেত্রী নন, একজন স্ট্যান্ড-আপ কমেডিয়ানও ছিলেন। ‘কসম সে’ ধারাবাহিকের মাধ্যমে হিন্দি ইন্ডাস্ট্রিতে পা রাখা প্রিয়া ‘কমেডি সার্কাস’-এর প্রথম সিজনেও অংশ নিয়েছিলেন। যদিও টিভি ধারাবাহিকের মাধ্যমে অধিক পরিচিতি লাভ করেন। বিশেষ করে ‘পবিত্র রিশতা’ ধারাবাহিক তাকে বেশি খ্যাতি এনে দেয়। দুটো সিনেমায়ও অভিনয় করেছেন প্রিয়া।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর