শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

এনসিপির ৮ নেতা চীন সফরে যাচ্ছেন আজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৫, ১৩:১৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন যাচ্ছেন আজ মঙ্গলবার। রাত ১০টার ফ্লাইটে তারা ঢাকা ছাড়বেন।

এনসিপির যুগ্ম সদস্যসচিব তাহসীন রিয়াজ জানিয়েছেন, তিনিসহ আজ রাতে দলের ৮ সদস্যের প্রতিনিধিদলটি চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন। এই প্রতিনিধিদলে নেতৃত্ব দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সঙ্গে যাচ্ছেন সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা ও যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম।

চীন সফর উপলক্ষে গত ২১ আগস্ট ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির এই প্রতিনিধিদলের জন্য এক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন। চীনা পক্ষের আমন্ত্রণেই এনসিপি নেতাদের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে গত ২২ আগস্ট মালয়েশিয়া যান নাহিদ ইসলাম। সেখানে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বৈঠক, মতবিনিময় সভা এবং নৈশভোজে অংশ নেন।

এনসিপির নেতারা জানিয়েছেন, সফরকালে তারা একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম ও কয়েকটি শিল্পকারখানা পরিদর্শন করবেন। পাশাপাশি চায়না কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকও অনুষ্ঠিত হবে।

এর মধ্য দিয়ে দুই দেশের রাজনৈতিক দলগুলোর সম্পর্ক ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর