বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শাহজালালে নারী যাত্রীর কাছ থেকে ১৩০ কোটি টাকার কোকেন উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৫, ১২:৫৫

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৮ কেজি কোকেনসহ গায়ানার এক নারী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে তাকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক যাত্রীর নাম এম এস কারেন পেতুলা স্টাফেল। উদ্ধার করা কোকেনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা। অধিদপ্তর জানায়, গতকাল রাতে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে গোপন খবর আসে যে, দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে মাদক পাচার হতে পারে।

খবরের ভিত্তিতে গোয়েন্দারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। উড়োজাহাজটি দিবাগত রাত আড়াইটার দিকে অবতরণ করলে তারা যাত্রীর পরিচয় নিশ্চিত হন।

পরে পেতুলা স্টাফেলের ব্যাগেজ স্ক্যান করে দেখা যায়, ভেতরে ২২টি ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো প্যাকেট রয়েছে।

সেগুলো খোলার পর কোকেন পাওয়া যায়। শুল্ক গোয়েন্দাদের ভাষ্যমতে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে কোকেনগুলো জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দর ইউনিট পরীক্ষার মাধ্যমে এগুলো কোকেন বলে নিশ্চিত করে।

অধিদপ্তর জানায়, আটক নারীকে বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর