বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মার্কিন কমেডিয়ানকে গুলি করে হত্যা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৫, ১৫:৩০

মার্কিন কমেডিয়ান রেজিনাল্ড ক্যারলকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) রাতে যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যের সাউথহ্যাভেনে এই শিল্পীকে হত্যা করা হয়। তার বয়স হয়েছিল ৫২ বছর। নিউ ইয়র্ক পোস্ট এ খবর প্রকাশ করেছে।

সাউথহ্যাভেন পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, বার্টন লেনে গুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও চিকিৎসাকর্মীরা রেজিনাল্ড ক্যারলের প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রেজিনাল্ড ক্যারলের হত্যাকাণ্ডের অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। এই হত্যাকাণ্ডের তদন্ত চলছে। ক্যারলের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
অস্কারজয়ী অভিনেত্রী, রেজিনাল্ডের সহশিল্পী মো’নিক শোক প্রকাশ করে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন।

তাতে রেজিনাল্ডকে ‘কমেডিয়ানস ব্রাদার’ বলে উল্লেখ করেছেন এই অভিনেত্রী। ৫৭ বছরের মো’নিক লেখেন, “এই জন্যই বলি, মানুষের সঙ্গে যতটা সম্ভব ভালো ব্যবহার করো। কারণ তুমি জানো না আর কখনো দেখা হবে কি না। আর শেষবার যখন আমি আর আমার ভাই রেজি একসঙ্গে ছিলাম। সেটা ছিল অসাধারণ একটা সময়।

একসঙ্গে ট্যুরে যাওয়া, রাস্তায় থাকা, একসঙ্গে সময় কাটানো—কী দারুণ সময় ছিল সেটা। তাই আমার কোনো দুঃখের কান্না নেই। কারণ আমাদের সব মুহূর্তই ছিল দারুণ।”

রেজিনাল্ড ক্যারলের ভাই জোনাথন ক্যারল ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘রেজি ক্যারলের মৃত্যুতে যারা সহানুভূতি প্রকাশ করেছেন, আপনাদের ভালোবাসা আমরা গভীরভাবে অনুভব করেছি। ধন্যবাদ!’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর