বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

টিসিবির তেল খোলা বাজারে, ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৫, ১৫:২৪

চট্টগ্রামের ফটিকছড়িতে খোলা বাজারে বিক্রয় নিষিদ্ধ টিসিবির এক হাজার ২০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় মোহাম্মদ ইকবাল নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়।

আজ সোমবার (২৫ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী উপজেলার নানুপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন।

ইউএনও জানান, ফটিকছড়ির নানুপুর বাজারের এক ব্যবসায়ী টিসিবির বিপুল পরিমাণ পণ্য মজুদ করেছে- এমন তথ্যের ভিত্তিতে সকাল থেকে ওই বাজারে অভিযান পরিচালনা করে প্রশাসন।

একপর্যায়ে কাঁচা বাজারসংলগ্ন মেসার্স কামাল স্টোরে অভিযান চালিয়ে এক হাজার ২০ লিটার সয়াবিন তেল জব্দ এবং দোকান মালিক মোহাম্মদ ইকবালকে আটক করা হয়।

আটক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ফটিকছড়ি থানায় সোপর্দ করা হয় বলে জানান ইউএনও। অভিযানে থানা পুলিশ, আনসার সদস্য ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা অংশ নেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর