বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শেরপুরে বন্ধুকে দাওয়াত করে খাওয়ানোর পর কুপিয়ে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৫, ১৫:০৫

ময়মনসিংহের শেরপুরের নালিতাবাড়িতে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই বন্ধুর বিরুদ্ধে। গতকাল রবিবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার গেরাপঁচা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। মৃত তুলা মিয়া পার্শ্ববর্তী ছালুয়াতলা ফকিরপাড়া গ্রামের নুরুল আমীনের ছেলে।

জানা যায়, একসঙ্গেই চলাফেরা ও ওঠাবসা করতেন তুলা মিয়া (৩৮) ও নাজমুল হক (৩৫) নামের দুই বন্ধু। গতকাল রবিবার রাতে তুলাকে দাওয়াত করে বাড়িতে নিয়ে আসেন নাজমুল। পরে তারা একসঙ্গে খাওয়া-দাওয়া করেন। খাওয়া শেষ হতেই তুলাকে কোপাতে শুরু করেন নাজমুল। প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করেন তুলা।

তবে ধান ক্ষেতের আইল ধরে দৌড়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে যান তিনি। এ সময় তাকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যান নাজমুল।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত তুলা মিয়া ও অভিযুক্ত নাজমুল হক চুরির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। গতকাল রবিবার রাতে নাজমুল তুলাকে তার বাড়িতে ডেকে নিয়ে যান।

খাওয়া-দাওয়া শেষে নাজমুল দা দিয়ে তাকে কোপাতে থাকলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে পাশের বাড়ির ধান ক্ষেতের আইলে পা পিছলে পড়ে গেলে তাকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যান নাজমুল। স্থানীয় লোকজন ঘটনাটি দেখে দ্রুত তুলাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে অভিযুক্ত নাজমুলকে গ্রেপ্তারে রাতভর অভিযান পরিচালনা করে পুলিশ।

আজ সোমবার (২৪ আগস্ট) ভোররাতে নাজমুলের সঙ্গে থাকা এক নারীকে পাশের সেহড়াতলী গ্রাম থেকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে নাজমুল এখনো পলাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বলেন, ‘প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা না গেলেও পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পলাতককে আটকের চেষ্টা করা হচ্ছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর