বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ভারতে ট্রাক্টর ও কনটেইনার ট্রাকের সংঘর্ষে নিহত ৮, আহত ৪৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৫, ১৩:২৫

ভারতে গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

উত্তর প্রদেশের বুলন্দশহরে সোমবার এই ঘটনা ঘটে। বুলন্দশহরের সিনিয়র পুলিশ সুপার দিনেশ কুমার সিং জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন শিশু ও দুইজন নারী রয়েছেন।

কাসগঞ্জ জেলা থেকে প্রায় ৬০-৬১ জন তীর্থযাত্রী ট্রাক্টর-ট্রলিতে করে রাজস্থানের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। রাত আনুমানিক ২টা ১০ মিনিটে পেছন থেকে দ্রুতগতির একটি কনটেইনার ট্রাক ট্রলিটিকে সজোরে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। ফলে বহু যাত্রী আহত হন এবং ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে রয়েছেন ট্রাক্টর চালক ই ইউ বাবু (৪০), রামবেতি (৬৫), চাঁদনি (১২), ঘনিরাম (৪০), মোক্ষি (৪০), শিবাংশ (৬), যোগেশ (৫০) এবং বিনোদ (৪৫)।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তাদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা।

আহতদের মধ্যে ১২ জন শিশু বলে পিটিআই সূত্রে জানা গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩ জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, বাকিরা স্থিতিশীল অবস্থায় আছেন।

দুর্ঘটনার খবর পেয়ে জেলা ম্যাজিস্ট্রেট এবং এসএসপিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। ট্রাক্টরটি সরিয়ে নেওয়া হয়েছে এবং কনটেইনার ট্রাকটিকে জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর