বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

প্রথম বাংলাদেশি হিসেবে যে কীর্তি শুধু সাকিবের

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৫, ১৩:১৩

প্রথম বাংলাদেশি হিসেবে অসাধারণ এক মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের ক্লাবে নাম লেখালেন এই অলরাউন্ডার।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আন্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলতে নেমে এই কীর্তি গড়েন সাকিব। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ২ ওভারে ১১ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন তিনি।

এতে টি-টোয়েন্টি ক্রিকেটে তার উইকেট সংখ্যা দাঁড়াল ৫০২-এ। তার ৩ উইকেটে ভর করে সেন্ট কিটসকে ১৩৩ রানে আটকে দেয় অ্যান্টিগা। জবাবে ১৯.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে জয় নিশ্চিত করে সাকিবের দল। ব্যাট হাতে অবদান রাখেন সাকিব।

১৮ বলে ২৫ রানের কার্যকর ইনিংস খেলেন এই অলরাউন্ডার। এই দারুণ অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

এই মাইলফলকে পৌঁছানোর পর সাকিব এবার আফগানিস্তানের অধিনায়ক রাশিদ খান, দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ইমরান তাহির এবং প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ তারকা ডোয়াইন ব্রাভো ও সুনিল নারিনের সঙ্গে নাম যুক্ত করেছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর