বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সিরাজগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৫, ১২:৪৮

সিরাজগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী রঞ্জনা খাতুনকে (৩৩) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ইব্রাহিম হোসেনের (৩৮) বিরুদ্ধে। এ ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

গতকাল রবিবার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া খাঁ পাড়ায় এ ঘটনা ঘটে। আটক ইব্রাহিম খাঁ পাড়ার আব্দুস সাত্তারের ছেলে।

সদর থানার ওসি (তদন্ত) মো. আহসানুজ্জামান বলেন, ‘গতকাল রাতেই ঘটনাস্থল থেকে নিহত গৃহবধূ রঞ্জনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার হাতে-পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর নিহতের স্বামী ইব্রাহিমকে স্থানীয়রা আটক করে পুলিশের সোর্পদ করেছেন।’

তিনি আরো বলেন, ‘স্বামী-স্ত্রী উভয়ের পরিবারের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। স্ত্রীর স্বজনরা জানিয়েছেন ইব্রাহিম মাদকাসক্ত ও অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। অপরদিকে ইব্রাহিমের স্বজনদের অভিযোগ, স্ত্রীর পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের স্বজনরা এখনো থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ এবং তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর