শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

স্বাধীনতা দিবসে রাশিয়ায় হামলা ইউক্রেনের, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৫, ১৬:১৫

ইউক্রেন রবিবার ২৪ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের সময় রাশিয়ার ওপর একাধিক ড্রোন হামলা চালিয়েছে। তবে রুশ সেনারা একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করলে দেশটির একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটে।

সাম্প্রতিক শান্তি প্রচেষ্টার আশা ম্লান হওয়ার পটভূমিতে ইউক্রেনের এ হামলায় লাগা আগুন পরবর্তী সময়ে নিয়ন্ত্রণে আনা হয় বলে কেন্দ্রটির পক্ষ থেকে জানানো হয়েছে।

কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (এনপিপি) পক্ষ থেকে জানানো হয়, ড্রোনটি আঘাত হানার সঙ্গে সঙ্গেই একটি ‘ডিভাইস বিস্ফোরিত’ হয়ে অগ্নিকাণ্ড ঘটে।

পরে অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কেন্দ্রটির উৎপাদনক্ষমতা কমে গেছে।

বিদ্যুৎকেন্দ্রটি তাদের টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, ‘কুরস্ক এনপিপি শিল্প এলাকায় এবং এর আশপাশে বিকিরণ পরিস্থিতিতে কোনো পরিবর্তন ঘটেনি ও তা স্বাভাবিক পর্যায়েই রয়েছে।

’১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে ইউক্রেন স্বাধীনতা অর্জন করে। এ স্বাধীনতা দিবসের দিন তারা সর্বশেষ এ হামলাটি চালায়।

স্বাধীনতা দিবসের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘শান্তির আহ্বান উপেক্ষা করা হলে ইউক্রেন এভাবেই হামলা করে। আজ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ উভয়ই একমত, ইউক্রেন এখনো পুরোপুরি জয়ী হয়নি, তবে অবশ্যই হারবে না।

ইউক্রেন তার স্বাধীনতা নিশ্চিত করেছে। ইউক্রেন কোনো শিকার নয়—এটি যোদ্ধা।’ রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর আশপাশে যুদ্ধের ঝুঁকি নিয়ে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) বারবার সতর্ক করেছে।

কেন্দ্রটি কুরস্ক নগরীর পশ্চিমে রাশিয়া-ইউক্রেন সীমান্তের কাছে অবস্থিত। শহরটি ওই অঞ্চলের রাজধানী, যেখানে প্রায় ৪ লাখ ৪০ হাজার মানুষের বসবাস।

রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় পাঁচ ভাগের এক ভাগ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। যার মধ্যে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া উপদ্বীপও রয়েছে।

এ যুদ্ধে ইতিমধ্যে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে, লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বহু শহর ও গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ইউক্রেন ও পশ্চিমাদের পক্ষ থেকে নিঃশর্ত ও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার প্রত্যাখ্যান করেছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর