বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গোপালগঞ্জে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৫, ১৫:৫৭

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাহাবুবুল আলম সেলিমকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার (২৩ আগস্ট) রাতে উপজেলার কুসুমদিয়া গ্রামের নিজবাড়ি থেকে তাকে নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আবুল কালাম সামচুদ্দিন মোল্যার ছেলে ও সাবেক সাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন জানান, গত ১৬ জুলাই ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়া এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ব্যাহত করার উদ্দেশে সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনমনে ভীতি ছড়ানোর ঘটনায় দায়ের হওয়া মামলার সন্দেহভাজন আসামি হিসেবে মাহাবুবুল আলম সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় দায়ের হওয়া মামলায় সেলিমকে আদালতের মাধ্যমে আজ রবিবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. রনি বলেন, ‘মাহাবুবুল আলম সেলিম বিগত ২০১১ সালে আওয়ামী লীগের ত্যাগ করে বিএনপিতে এসেছেন। আগে সদস্য ছিলেন কিন্তু বর্তমানে শ্রমিক দলের কাশিয়ানী উপজেলা কমিটির আহ্বায়ক। তাকে কেন মামলায় জড়ানো হলো এটা বোধগম্য নয়।

আশা করি করি তিনি ন্যায় বিচার পাবেন।’ গত ১৬ জুলাই ঘটনাস্থলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মহাসড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করলে পুলিশ পৌঁছনোর আগেই তারা সরে যায়। পরে কাশিয়ানী থানার এসআই আলীমুল হুদা জনি বাদী হয়ে নাশকতা মামলা দায়ের করেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর