বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

এক ইলিশ বিক্রি হলো ৯৫৫০ টাকায়

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৫, ১৫:৪৯

চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারে রাজা ইলিশ নামে খ্যাত এক ইলিশ বিক্রি হয়েছে ৯ হাজার ৫৫০ টাকা। শনিবার (২৩ আগস্ট) মেঘনা নদীতে জাল ফেলে বড় আকারের এই ইলিশ ধরেন লক্ষ্মীপুরের জেলে গোফরান হোসেন। তিনি জানান, রামগতির মেঘনা নদীতে ভোরে রাতে জাল ফেলেন। কয়েক ঘণ্টা পর সেই জাল তুলে আনেন।

এসময় বেশকিছু ছোট ও মাঝারি ইলিশের সঙ্গে বড় আকারের এই রাজা ইলিশ ধরা পড়ে। ভরা মৌসুমেও এক ইলিশ চড়া মূল্যে বিক্রি হওয়ায় আলোচনার সৃষ্টি হয়েছে মাছঘাটে। মে মাসের দিকে ইলিশ ছিল বর্তমানের তুলনায়ও অনেক কম।

স্থানীয় কয়েকজন মৎস্য ব্যবসায়ী জানান, শনিবার মাছঘাটে নিলামে তুলতেই বড় আকারের এই ইলিশ ক্রেতাদের দৃষ্টি কেড়ে নেয়।

ধীরে ধীরে নিলামে দাম বাড়তে থাকে। শেষ পর্যন্ত ৯ হাজার ৫৫০ টাকায় মাছটি বিক্রি হয়। প্রতি কেজির দাম দাঁড়ায় প্রায় ৪ হাজার ৭৭৫ টাকা।

মৎস্য ব্যবসায়ী সম্রাট বেপারী জানান, লক্ষ্মীপুরের মেঘনার বাড়তির খাল এলাকা থেকে গোফরান বেপারী চাঁদপুর আড়তে এই মাছটি পাঠান।

এত বড় ইলিশ ঘাটে সচরাচর কম আসে। মাছ কিনতে আসা ক্রেতারা বলেন, দামের কথা ভাবলে সাধারণ মানুষের পক্ষে কেনা কঠিন বেশি দামের মাছ। তবে বড় আকারের ইলিশের স্বাদ আলাদা। ধনীরা উচ্চমূল্য দিয়ে এখান থেকে বড় ইলিশ কিনে নিয়ে যায়।

 চাঁদপুর অঞ্চলের ইলিশ দেশজুড়ে বিখ্যাত। তবে সাম্প্রতিক বছরগুলোতে বড় আকারের ইলিশের দেখা কম মেলে। এ কারণে বাজারে বড় আকারের মাছ আসলেই দাম কয়েক গুণ বেড়ে যায়। যদিও চাঁদপুরে ইলিশের ভরা মৌসুমে প্রতি কেজি ইলিশের মূল্য ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর