বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সিরাজগঞ্জে হত্যা মামলায় ১৫ জনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৫, ১৫:৪০

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ১৩ বছর আগের একটি হত্যা মামলায় রায়ে ৭জনকে যাবজ্জীবনসহ ১৫জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ২ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতেমা কয়েকজন আসামির উপস্থিতিতে এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন— উপজেলার পোতাজিয়া গ্রামের মোকছেদ আলীর ৩ ছেলে ওয়াজ আলী, আব্দুল হামিদ ও আরশেদ আলী, তাদের আত্মীয় মোকবেল সেখের ছেলে আব্দুস সামাদ, মৃত এলাহী বক্সের ২ ছেলে মো. কুনু ও ইদ্রিস আলী এবং ওয়াজ আলীর ছেলে সেলিম রেজা।

এছাড়াও মামলার ৮ আসামির মধ্যে রাউতারা গ্রামের আব্দুর রহিমকে ২ বছর এবং পোতাজিয়া গ্রামের নাজমুল, আব্দুল করিম, ফরিদ, ফখরুল, শফিক, রফিজ ও শুকুর আলীকে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট গোলাম সরওয়ার খান মামলার বরাত দিয়ে বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে পোতাজিয়া গ্রামের ওসমান গনি সাথে আসামিদের বিরোধ ছিল। এরই জেরধরে ২০১২ সালের ২৩ আগস্ট সকালে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। ওই সময় সাব্বির হোসেনসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।

বগুড়ায় নেওয়ার পথে আহত সাব্বিরের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা ওসমান গনি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ১৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জসিট দাখিল করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সকল আসামিকে কারাদণ্ড দিয়েছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর