বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বাড়বে ৯ নদীর পানি, ডুবতে পারে ছয় জেলার নিম্নাঞ্চল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৫, ১৪:৪০

চট্টগ্রাম বিভাগের নয়টি নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেতে পারে। ফলে ছয় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রবিবার (২৪ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (বাপাউবো) নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মুহুরী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু, মাতামুহুরি, নোয়াখালী খাল ও রহমতখালি খাল নদীর পানি সমতল সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

ফলে ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুরে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত আশঙ্কা রয়েছে। তবে দ্বিতীয় ও তৃতীয় দিন নদীগুলোর পানি সমতল কমতে পারে। এ ছাড়া দেশের সকল প্রধান নদ-নদীর পানি সমতল বিপৱসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

জানা গেছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজমান আছে। আগামীকাল সোমবারের মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। আগামী ৭২ ঘণ্টায় সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে এবং উজানে ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরা প্রদেশে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিস্তা নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী দুই দিন কমতে পারে।অপরদিকে ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল আগামী তিন দিন কমতে পারে। তিস্তা নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় নীলফামারী ও লালমনিরহাট জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল আগামী পাচ দিন স্থিতিশীল থাকতে পারে। এ ছাড়া গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল আগামী পাচ ৫ দিন কমতে পারে।

সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, যাদুকাটা, মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল আগামী তিন দিন কমতে পারে।

বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার বিরাজমান আছে, যা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর