বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বিশ্বের সবচেয়ে লম্বা ফুটবলার এখন পাভেল

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৫, ১৪:১৭

বাস্কেটবলের কোর্ট ছেড়ে এবার ফুটবল মাঠে নেমেছেন পাভেল পদকোলজিন। ৪০ বছর বয়সী এই রাশিয়ানকে দেখে মনে হয় ফুটবল মাঠে নেমেছে এক দৈত্য!

উচ্চতা ২.২৬ মিটার (৭ ফুট ৪ ইঞ্চি)। সুঠাম দেহের এই সাবেক এনবিএ খেলোয়াড়ের ফুটবল খেলার ভিডিও এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। এক ভিডিওতে দেখা গেছে, প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ঠেলে বল দখলের চেষ্টা করছেন পাভেল।

পরে অবশ্য নিজে বল হারিয়ে ফেললে সেই খেলোয়াড়কে পিঠ চাপড়ে সান্ত্বনা দেন তিনি। আরেক ভিডিওতে দেখা যায়, দলের ড্রেসিংরুমে ঢুকতে মাথা বেশ নিচু করতে হচ্ছে তাকে। সতীর্থরা ঘাড় উঁচিয়ে অনেকটা আকাশের দিকে তাকিয়ে তার সঙ্গে কথা বলছিলেন।
বাস্কেটবলে নামডাক থাকলেও ফুটবলার ছিলেন না পাভেল।

খেলেছেন যুক্তরাষ্ট্রের এনবিএ লিগের দল ডালাস ম্যাভেরিকসে। তবে বিরল হরমোনজনিত রোগ অ্যাক্রোমেগালিতে ভুগছেন তিনি। এরপর দীর্ঘ বিরতি শেষে এবার পেশাদার ফুটবলে নাম লিখিয়েছেন। গত মঙ্গলবার রাশিয়ান কাপে আমকাল মস্কোর হয়ে অভিষেক হয়েছে তার।

২০১৮ সালে যাত্রা শুরু করে মিডিয়া ফুটবল ক্লাব আমকাল মস্কো। ক্লাবটির খেলোয়াড়েরা মূলত সেলেব্রিটি হলেও রাশিয়ান কাপ আসরটি পুরোপুরি অপেশাদারদের নয়। রাশিয়ান ফুটবল ইউনিয়নের অনুমতি নিয়ে এখানে পেশাদার ও অপেশাদার খেলোয়াড় একসঙ্গে অংশ নেন। সেই সুযোগেই মাঠে নামলেন পাভেল। ফুটবল মাঠে নামার মাধ্যমে একটি অনন্য রেকর্ডও গড়েছেন তিনি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, পৃথিবীর সবচেয়ে লম্বা ফুটবলার এখন পাভেল পদকোলজিন।

তবে এর আগে সবচেয়ে লম্বা ফুটবলার হিসেবে পরিচিত ছিলেন সাবেক বেলজিয়ান গোলকিপার ক্রিস্তফ ফন হাউট (২.০৮ মিটার)। ডেনিশ গোলকিপার সাইমন ব্লোখ জোর্গেনসন ও ইংলিশ স্ট্রাইকার কাইল হাডলিনের উচ্চতা ২.১০ মিটার।

আবার জার্মান ফরোয়ার্ড জোনাথন মেরটাশের উচ্চতা ২.১৪ মিটার বলে জানিয়েছে অন্য একটি মাধ্যম। কিন্তু ৭ ফুট ৪ ইঞ্চি উচ্চতা নিয়ে তাদের সবাইকে ছাড়িয়ে গেছেন পাভেল। গোলপোস্টের ক্রসবার থেকেও ১৭ সেন্টিমিটার লম্বা তিনি।

এনবিএ ক্যারিয়ারে খুব বেশি সাফল্য পাননি পাভেল। ২০০৪ সালে ইউটাহ জ্যাজ তাকে ড্রাফটে ২১তম খেলোয়াড় হিসেবে নিয়েছিল। কিন্তু সঙ্গে সঙ্গেই তাকে ডালাস ম্যাভেরিকসে পাঠানো হয়। ডালাসের হয়ে মাত্র ৬ ম্যাচ খেলতে পেরেছিলেন। পরে দেশে ফিরে রাশিয়ান সুপার লিগে খেলা শুরু করেন।

কালুগার বিপক্ষে ম্যাচে শুরুতে ব্যাকলাইনে খেলেছেন তিনি। ১৯ মিনিট পর তাকে তুলে নেওয়া হয়। তবে একটি কর্নার কিকে হেডে গোলের সুযোগ পেয়েছিলেন পাভেল, অতিরিক্ত লম্বা হওয়ার কারণে সেটি কাজে লাগাতে পারেননি। ম্যাচটি অবশ্য ১–০ গোলে জিতেছে তার দল আমকাল।

ম্যাচ শেষে ‘বাজা নিউজ’কে পাভেল বলেছেন, ‘এই খেলায় নামতে পারাটা আমার জন্য দারুণ সুযোগ। আমি রাশিয়ান কাপে খেলছি। সত্যি বলতে জানি না, কী বলা উচিত। এই সুযোগের জন্য আমি কৃতজ্ঞ।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর