বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

স্বাধীন খসরু

ভেবেছিলাম দেশটা আমেরিকা হবে, আদতে হলো পাকিস্তান

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৫, ১৪:০২

জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু। উপহার দিয়েছেন একের পর এক দর্শকপ্রিয় নাটক। তবে পর্দায় আগের মতো খুব একটা দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। বিভিন্ন সময়ে নিজের মতামত প্রকাশ করে অনুরাগীদের সংস্পর্শে থাকেন।

সম্প্রতি এক নারী উপদেষ্টাকে নিয়ে অশালীন মন্তব্যের কারণে বিতর্কের মুখে পড়েন এ অভিনেতা। যদিও নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন তিনি।

রবিবার (২৪ আগস্ট) আরো একটি ফেসবুক পোস্ট করেছেন স্বাধীন খসরু। নিজের একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন অভিনেতা।

যেখানে তাকে বলতে শোনা যায়, ‘হারানো স্মৃতি, পুরনো মোমবাতি, শুধু এক দীর্ঘশ্বাস। ভাবছিলাম দেশটা আমেরিকা হয়ে যাবে। আদতে হইলো পাকিস্তান। আফসোস! আফসোস!’

ভিডিওটির ক্যাপশনেও একই কথা লিখেছেন এ অভিনেতা। সেই সঙ্গে শেয়ার করার আহ্বানও জানিয়েছেন।

তার এ ভিডিও বার্তায় মন্তব্য করতে দেখা গেছে অনেক অনুরাগীকে। কেউ পক্ষে, তো কেউ বিপক্ষে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘পাকিস্তান হতে দিব না ইনশাল্লাহ।’ কারো মন্তব্য, ‘সঠিক বলছেন ভাই।

’কেউ আবার অভিনেতাকে কটাক্ষ করে লিখেছেন, ‘বিদেশে বইসা যেমন দেশপ্রেমিক সাজা যায় না। তেমনি বাংলাদেশ কে যে যাই বলুক চেঞ্জ হবে না।’

সম্প্রতি এক নারী উপদেষ্টাকে নিয়ে অশালীন মন্তব্যের কারণে বেশ তোপের মুখে পড়েন স্বাধীন খসরু। তার অনুরাগীরাও নানারকম প্রতিক্রিয়া দেখান এ বিষয়ে। শেষ পর্যন্ত অনুরাগীদের কাছে ক্ষমা চান স্বাধীন খসরু।

বিতর্কের মুখে পড়ে গত শুক্রবার রাতে ‘অনুশোচনা’ শিরোনামে একটি পোস্ট দিয়ে তিনি লেখেন, ‘গতকাল আমার ছোট একটি ভিডিও পোস্ট করা নিয়ে অনেক আলোচনা-সমালোচনার উত্তাপ ছড়াচ্ছে। এখানে কোনো নারী কেন, নারী-পুরুষ বলে কোনো কথা না, আমি সমগ্র মানব জাতিকে সম্মান করি।

কাউকে আঘাত বা আক্রমণ করার বিন্দুমাত্র ইচ্ছে বা উদ্দেশ্য ছিল না। এটা ছিল গত কয়েকদিন ধরে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে জমে ওঠা আমার একান্তই ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র। আমার কথায়, যদি কেউ মনোকষ্ট বা আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। সবাই ভালো থাকুন। মানুষ এবং মানবতার জয় হোক।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর