বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কুবি ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দুজনকে পুলিশের সামনে শিক্ষার্থীদের জুতাপেটা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ আগষ্ট ২০২৫, ১৬:২৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক ছাত্রীকে ‘চলন্ত বাসে’ ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দুজনকে জুতাপেটা করেছে বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক করে দুই আসামিকে পুলিশ গাড়িতে করে নিয়ে যাচ্ছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী গাড়ি আটকে আসামিদের একের পর এক জুতা দিয়ে মারছে। এ সময় শিক্ষার্থীরা বলছিলেন তোদের ঘরে মা-বোন নাই।

আটক দুজন হলেন– মো. হোসেন আলী (২৫) ও মো. আলী হোসেন (২৩)। পুলিশ বলছে, এ ঘটনায় তিনজন পলাতক রয়েছে। তারা হলেন– পিচ্চি রাসেল, নূর আলম ও সৌরভ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে ওই ছাত্রী ঢাকায় যেতে কোটবাড়ি বিশ্বরোড থেকে 'স্বাধীন সেন্টমার্টিন পরিবহনে' ওঠেন।

বাসটি পদুয়ার বাজার বিশ্বরোড থেকে ইউটার্ন নেওয়ার কথা বলা থাকলেও ওই ছাত্রীকে নিয়ে চৌদ্দগ্রামের দিকে চলে যায়। এরপর সুয়াগাজী এলাকা থেকে আবার পদুয়ার বাজারে ফিরে আসে। তখন বাসে ছিল চালক ও হেলপারসহ পাঁচজন। তারা বাসে একা পেয়ে ওই শিক্ষার্থীর গলায় ছুরি ধরে গহনা ও টাকাপয়সা ছিনিয়ে নেন।

এক পর্যায়ে তারা ধর্ষণের চেষ্টা চালায়। কুবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হায়দার আলী বলেন, হাত-পা বেঁধে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। বাস থেকে ফেলে দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন, তিনি অপরাধীদের দুই বছরের অজামিনযোগ্য জেল দিয়েছেন।

এছাড়া পুলিশ ঘোষণা দিয়েছে, তারা এক মাসের মধ্যে মামলার অভিযোগ জমা দেবে। কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, পলাতক তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করি, পুলিশ প্রশাসনের কোনো গাফিলতি থাকবে না।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর