বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

দাউদকান্দিতে আলোচিত মামুন হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ আগষ্ট ২০২৫, ১৬:২১

কুমিল্লার দাউদকান্দিতে আলোচিত মামুন সম্রাট হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। শুক্রবার দিবাগত ভোররাত ৪ টার দিকে উপজেলার গোয়ালমারী ইউনিয়নের দক্ষিণ নছরুদ্দি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাদের কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, খুলনা জেলার রূপসা উপজেলার দুরজনী মহল (আবদুল্লা মোড়, মল্লিক বাড়ি) গ্রামের মো. জাহিদ হোসেনের ছেলে মো. নাঈম হোসেন (৩০) ও দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের দক্ষিণ নছরুদ্দি (প্রধান বাড়ি) গ্রামের মজিবুর রহমানের ছেলে মো. রমজান (৩০)৷ এদিকে মো. নাঈম হোসেন বর্তমানে পৌর এলাকার পশ্চিত মাইজপাড়া এলাকায় বসবাস করতেন৷

দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) মো. সামছুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মামুন সম্রাটকে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে (মোড়ে) পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ওই ঘটনায় মামুনের স্ত্রী হাজেরা বেগম দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে৷

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. নাঈম হোসেন ও মো. রমজান নামের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ জুলাই রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে (মোড়ে) দুর্বৃত্তরা মামুন সম্রাটকে কুপিয়ে হত্যা করে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর