বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

জিল্লুর রহমান

রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত শব্দ জুলাই সনদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ আগষ্ট ২০২৫, ১২:২৪

রাজনৈতিক বিশ্লেষক ও টিভি উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত শব্দ হলো জুলাই সনদ।

কেউ একে বলছেন গণঅভ্যুত্থানের আত্মত্যাগের স্বীকৃতি। কেউ বলছেন রাজনৈতিক সংস্কারের এক নতুন রূপরেখা। আর অনেকে একে দেখছেন সংবিধানের ওপর চাপিয়ে দেয়া এক বিপদজনক দলিল হিসেবে।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। জিল্লুর রহমান বলেন, বাংলাদেশের সংবিধান ১৯৭২ সাল থেকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সাতের দুই অনুচ্ছেদে লেখা আছে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তির রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং এর সঙ্গে সাংঘর্ষিক অন্য যেকোন আইন বাতিল বলে গণ্য হবে।

এমন একটি ভিত্তি আইনকে পাশ কাটিয়ে যদি রাজনৈতিক দলগুলো একটি নতুন সনদ তৈরি করে এবং ঘোষণা দেয় যে এর বিধান আদালতে প্রেষ্ঠ তোলা যাবে না তাহলে সেটি কেবল অসাংবিধানিক নয় ভবিষ্যতে রাষ্ট্রকে চরম অনিশ্চয়তায় ঠেলে দেবে।

তিনি বলেন, ২০২৫ সালের ৫ আগস্ট প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করে অভ্যুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেন। এরই ধারাবাহিকতাই এলো জুলাই সনদ— যাতে আন্দোলনের দাবি, সংস্কার ও রাজনৈতিক প্রতিশ্রুতি লিপিবদ্ধ হলো। কিন্তু এখানেই তৈরি হলো বিভ্রান্তির ফাদ। সনদে ৮৪ টি বিষয় রাখা হয়েছে।

তত্ত্বাবধায়ক সরকার, অনুচ্ছেদ ৭০, মৌলিক অধিকার, ভাষা ও নাগরিকত্ব, সংসদীয় স্থায়ী কমিটি, নির্বাচনী এলাকা পুনঃনির্ধারণ, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ইত্যাদি। কিন্তু এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পূর্ণ ঐকমত্য নেই।

তবু প্রস্তাবিত সনদ বলছে যদি কোন আইন বা সংবিধানের ধারা এর সঙ্গে সাংঘর্ষিক হয় তবে জুলাই সনদ প্রাধান্য পাবে। আরো বলা হয়েছে এই সনদের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। এর মানে দাঁড়াচ্ছে সনদ হয়ে উঠছে সংবিধানের সমান্তরাল।

এমনকি ঊর্ধতন এক দলিল। জিল্লুর বলেন, বাংলাদেশের ইতিহাসে এরকম চেষ্টার নজির আছে। পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করেছিল আদালত। ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছিল আদালত। আবার সেই রায়ের রিভিউতেও বিতর্ক হয়েছে। আদালত প্রমাণ করেছে সংবিধানের কোনো অংশই চিরস্থায়ী নয়। প্রশ্নাতীত নয়। তাহলে একটি রাজনৈতিক সনদকে যদি প্রশ্নাতীত করা হয় সেটি কি আইনের শাসনের পরিপন্থী নয়?

জিল্লুর আরো বলেন, আজকের রাজনীতি মূলত ট্যাগ আর প্রচারণার খেলা। অথচ গণঅভ্যুত্থানের পর সুযোগ ছিল নতুন রাজনৈতিক ভারসাম্য আনার। কিন্তু ভুল কৌশল, ক্ষমতার ভাগবাটোয়ারা, চাঁদাবাজির সংস্কৃতিতে সেই সুযোগ হারিয়ে গেছে। জুলাই সনদ যদি সংবিধানের ঊর্ধে স্থান পায় তবে বিভাজন আরো গভীর হবে। রাজনীতি আসলে এখন দায় স্বীকার না করে দায় চাপানোর শিল্পে পরিণত হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর