বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শিক্ষার্থীদের জন্য দুইটি বাস দিল ঢাবি অ্যালামনাই

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট

প্রকাশিত:
৩১ জুলাই ২০২৩, ১৩:০৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসা-যাওয়ার সুবিধার্থে দুইটি বাস উপহার দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। 

রোববার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বাস দুটির ঢাবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে হস্তান্তর করেন।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ. কে. আজাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। 

এছাড়া উপস্থিত ছিলেন- অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব মোল্লা মোহাম্মাদ আবু কাওছার, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া ও রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দুটি বাস প্রদান করায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুণগত শিক্ষা ও মৌলিক গবেষণার উন্নয়ন ও অগ্রগতিতে এবং শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে অ্যালামনাইরা অবদান রেখে চলেছেন। উপহারের এই বাস দুটি শিক্ষার্থীদের পরিবহণ সংকট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর