শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হায়দরাবাদে একই পরিবারের পাঁচজনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৫, ১৪:১৪

ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ শহরে একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃতদের মধ্যে আছেন এক দম্পতি, তাদের মেয়ে, মেয়ের জামাই ও নাতনি।

স্থানীয় মিয়াপুর থানার এক ইন্সপেক্টর বলেন, ‘মাহবুবপেট এলাকার মাকথায় একই পরিবারের পাঁচজনকে মৃত অবস্থায় পাওয়ার খবর আমরা পেয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

’এ ঘটনায় পুলিশ একটি মামলা করেছে এবং কিভাবে এই মৃত্যুর ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে চলতি বছরের মার্চ মাসে একই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছে হায়দরাবাদে। সে ঘটনায় এক দম্পতি তাদের দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করে নিজেরাও আত্মহত্যা করেছিলেন। ওই ঘটনায় ৪৪ বছর বয়সী পুরুষ ও তার ৩৫ বছর বয়সী স্ত্রীর মরদেহ আলাদা কক্ষে পাওয়া যায়।

শিশুদের মরদেহ ছিল বিছানায়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর