বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকশা ছিনতাই, আটক ২

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৫, ১৩:০৩

সাভারের আশুলিয়ায় অভিযান পরিচালনা করে দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা, গাঁজা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান। গতকাল বুধবার (২০ আগস্ট) বিকেলে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মানিকগঞ্জ জেলার ঘিওর থানার কুসতা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে স্বাধীন (৩০) ও জামালপুর জেলার মাদারগঞ্জ থানার কোয়ালী কান্দি গ্রামের মৃত শাহিন প্রামানিকের ছেলে মো. শান্ত (২৪)।

যৌথ বাহিনীর বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বুধবার দুপুরে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় জামগড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহলের সময় টহল দলের কাছে এক আহত এক সিএনজি চালিত অটোরিকশা চালক সহায়তা চান। তিনি জানান, চারজন ব্যক্তি নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার অটোরিকশা ছিনতাই করেছে এবং তাকে মারধর করে রাস্তায় ফেলে রেখে গেছে।

ঘটনার পরপরই সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর টহল দল অভিযানে নামে। স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে ছিনতাই হওয়া অটোরিকশাটি ভাদাইলের একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে ছিনতাইয়ের সরঞ্জামাদিসহ গাঁজা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন।

পরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, ‘ডিবি পুলিশ পরিচয় দানকারী দুই ব্যক্তিকে আটক করে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাদেরকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর