শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যশোরে চালককে হত্যার পর ভ্যান ছিনতাই, অভিযুক্ত গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৫, ১২:৪৪

যশোরের অভয়নগরে ভ্যানচালক লিমন শেখ হত্যার ঘটনায় অভিযুক্ত বিল্লাল হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ছিনতাই করা ভ্যান ও ব্যাটারি উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার নূরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে অভয়নগর থানার ওসি মো. আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের বুনোরবাড়ি এলাকার তরিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নূরবাগ এলাকা থেকে বিল্লালকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভ্যানচালক লিমনকে হত্যা ও ভ্যান ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন তিনি।

অভয়নগর থানার ওসি মো. আব্দুল আলীম কালের কণ্ঠকে বলেন, ‘বিদেশে যাওয়ার জন্য টাকা জোগাড় করতে ভ্যান ছিনতাইয়ের পরিকল্পনা করেন আসামি বিল্লাল।

ঘটনার দিন সোমবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে নূরবাগ এলাকা থেকে দুই শ টাকায় লিমনের ভ্যান ভাড়া করেন তিনি। এরপর ভৈরব সেতু পার হয়ে শংকরপাশা গ্রামে নাসির ফারাজীর বাগানের কাছে পৌঁছলে ভ্যানচালক লিমনকে মারপিট শুরু করেন। পরে তাকে শ্বাসরোধে হত্যা করে ভ্যানটি নিয়ে তিনি পালিয়ে যান।’

তিনি আরো বলেন, ‘চারটি ব্যাটারি খোলার পর নিজ বসতঘরের মেঝে খুঁড়ে ভ্যানটি মাটিচাপা দিয়ে রাখেন বিল্লাল।এরপর ব্যাটারিগুলো উপজেলার চাকই বাজারের ভাঙারি ব্যবসায়ী লিটনের কাছে ১০ হাজার টাকায় বিক্রি করেন। পরবর্তী সময় একটি ব্যাটারি খুলনার ফলতলা উপজেলার পায়গ্রাম কসবা গ্রামের সঞ্জয় নামে এক যুবকের কাছে বিক্রি করেন তিনি। তার দেওয়া তথ্যে অভিযান পরিচালনা করে ব্যাটারি ও ভ্যান উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আসামি বিল্লালকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর