বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গ্যাস স্টেশনে বিস্ফোরণে বাসসহ ১১ যান ভস্মীভূত, আহত ৬

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৫, ১২:৩৭

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের আউশকান্দি গ্যাস স্টেশনে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি সিএনজি, একটি বাসসহ স্টেশনটি পুড়ে গেছে। এ সময় ছয়জন গুরুতর আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) নবীগঞ্জ উপজেলার আউশকান্দি গ্যাস স্টেশনে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন গ্যাস স্টেশনের সহকারী ম্যানেজারের দায়িত্বে থাকা শোয়েব আহমদ।

জানা যায়, আজ ভোর ৫টায় একটি বাস আউশকান্দি গ্যাস স্টেশনে আসে। বাসটি সকাল ৬টায় গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে এবং আগুন ধরে যায়।

এতে ওই স্টেশনে দূর-দূরান্ত থেকে গ্যাস নিতে আসা গাড়ির লোকজন ও স্থানীয়রা নিরাপত্তার জন্য দিগ্বিদিক ছুটতে শুরু করেন। এ সময় বিভিন্ন গাড়ির চালকরা দৌড়ে রক্ষা পেলেও সিএনজি স্টেশনের কর্মী রাসেল (২৫) ও ম্যানেজার জয়নাল আবেদিন (৪০) গুরুতর আহত হন এবং চারজন সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হন। এখনো তাদের নাম-পরিচয় জানা যায়নি। গ্যাস স্টেশনের সহকারী ম্যানেজার শোয়েব আহমদ বলেন, “আমরা তিনতলায় ঘুমিয়ে ছিলাম।

হঠাৎ শুনি 'আগুন আগুন' বলে মানুষ চিৎকার দিচ্ছে। উঠে দেখি চারদিকে আগুন। আমরা তিনজন তিনতলা থেকে ধানি জমির কাদার মধ্যে লাফ দিয়ে পড়ে প্রাণে রক্ষা পাই।” তিনি আরো বলেন, ‘বাসের মধ্যে গ্যাস দিতে গিয়ে বিস্ফোরণ হয়েছে। আমাদের ছয়জন আহত হয়েছে।

অন্তত ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।’
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে চলে আসি এবং আগুন নিয়ন্ত্রণ করি। আগুনে ১০টি সিএনজিচালিত অটোরিকশা, একটি বাসসহ পুরো পাম্প পুড়ে গেছে। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর