বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর কাণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৫, ১৮:২৮

ঢাকার ধামরাইয়ে তালাকপ্রাপ্ত স্ত্রী সেলিনা আক্তার পিংকিকে (২৫) কুপিয়ে হত্যা করেছে সাবেক স্বামী বদর উদ্দিন বদু (৩৫)। পরে বিষপানে আত্মহত্যা করেন তিনি। এ ঘটনায় নিহত পিংকির মা রোমানা আক্তার বাদী হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা করেছেন।

বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের কালামপুর গ্রামে এ ঘটনা ঘটে। সরেজমিন জানা যায়, সাত বছর আগে সিরাজগঞ্জের উল্লাপাড়ার নবগ্রাম পশ্চিমপাড়ার ইনসান আলী শেখের ছেলে বদর উদ্দিন বদু স্ত্রীকে নিয়ে ধামরাইয়ে কালামপুর গ্রামের আনছার আলীর বাড়িতে ভাড়া থেকে ট্রাকচালক হিসেবে সংসার চালিয়ে আসছিলেন। কিছুদিন থাকার পর বাড়ির মালিক আনছার আলীর মেয়ে সেলিনা আক্তার পিংকির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তারা বিয়ে করেন।

দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এরপর পিংকির সংসারে এক ছেলে সন্তানের জন্ম হয়, যার বর্তমান বয়স তিন বছর (শামিম হোসেন)। এরমধ্যে বদু প্রায়ই নেশা করে বাসায় ফিরত। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগেই থাকত। এক পর্যায়ে গত চার মাস আগে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়।

এরপর বদু কালামপুর বাজারের পাশেই বাসা ভাড়ায় থাকত। আর মাঝেমধ্যেই ছেলে শামীমকে দেখার জন্য পিংকির বাড়িতে আসা-যাওয়া করত বদু।

এরই ধারাবাহিকতায় বুধবার (২০ আগস্ট) সকাল ৮টার দিকে কয়েকটি চিপস, চানাচুর ও জুস নিয়ে পিংকির বাড়িতে যায় বদু। এ সময় পিংকির মা পোশাককর্মী রোমানা বেগম কর্মস্থলে ও তার বাবা আনছার আলী বাড়িতে ছিলেন না। এ সুযোগে বাসার দরজা লাগিয়ে পিংকিকে উপর্যুপরি কোপায়।

এতে ঘটনাস্থলেই পিংকি মারা যান। পরে বদু বিষপান করে অচেতন হয়ে পড়ে। এদিকে তার তিন বছরের ছেলে শামীম কক্ষের ভেতরে কান্না করতে থাকলে আশপাশের লোকজন দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে। পরে খবর পেয়ে পুলিশ বদর উদ্দিন বদুকে অচেতন অবস্থায় উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

নিহত সেলিনা আক্তার পিংকির মা রোমানা বেগম জানান, বদু আমাদের বাসায় ভাড়া থেকে আমাদের অমতে পিংকিকে বিয়ে করেছিল। নেশা করায় চার মাস আগে আমার মেয়ে তাকে তালাক দিয়েছে। আমাদের অনুপস্থিতিতে বাড়িতে এসে আমার মেয়েকে কুপিয়ে হত্যা করেছে বদু।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, তালাকপ্রাপ্ত স্ত্রীকে হত্যার পর বদর উদ্দিন বদু বিষপান করে আত্মহত্যা করেছে। হত্যার সময় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর