শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

অনলাইন জুয়া নিষিদ্ধে ভারতের সংসদে বিল পেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৫, ১৮:১৬

অনলাইন জুয়া নিষিদ্ধ করতে যাচ্ছে ভারত। ভারতের কেন্দ্রীয় সরকার সংসদে বিলটি উপস্থাপন করেছে। আসক্তি, আর্থিক ক্ষতি এবং অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়নের মতো ঝুঁকির কারণে এই পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে বলে মনে করছে দেশটির সরকার।

ব্যবহারকারীকে টাকা জমা দিতে বা ফি দিতে হয় এবং বিনিময়ে অর্থ জেতার সম্ভাবনা থাকে, নতুন আইনে ওয়েবসাইট বা অ্যাপসে এমন কোনো খেলা চালানো যাবে না।

আইন ভঙ্গ করলে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জেল বা জরিমানার মুখে পড়তে হবে। সরকার বলছে, তরুণদের ওপর এর সামাজিক ও আর্থিক ক্ষতি মারাত্মক প্রভাব ফেলছে।

বিলে বলা হয়েছে, অনলাইন জুয়ার শিল্পটি ‘অসংযতভাবে বিস্তার’ লাভ করছে। এর সঙ্গে আর্থিক জালিয়াতি, অর্থপাচার এমনকি সন্ত্রাসে অর্থায়ন পর্যন্ত জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

বিশেষজ্ঞদের দাবি, এই বিল আইনে পরিণত হলে রীতিমতো ধসে পড়বে ভারতের গেমিং শিল্পের ভবিষ্যৎ। অনলাইন পোকার, ফ্যান্টাসি স্পোর্টস এবং বিশেষ করে ভারতের জনপ্রিয় ফ্যান্টাসি ক্রিকেট অ্যাপগুলো (যেগুলো আইপিএল ও জাতীয় দলের স্পনসর) সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। অনলাইন গেমে বাজি ধরার পেছনে প্রতি মাসে ভারতে গড়ে ১০ হাজার কোটি টাকার লেনদেন হয়। তাই গত কয়েক বছরে গেমিং শিল্পে ছাতার মতো গজিয়ে উঠেছে বহু ছোটবড় সংস্থা।

ফলে এমন আইনের কারণে ক্ষতির মুখে পড়বে বহু সংস্থা। এদিকে অল ইন্ডিয়া গেমিং ফেডারেশন এবং ফেডারেশন অব ইন্ডিয়ান ফ্যান্টাসি স্পোর্টস এই বিলের কড়া বিরোধিতা করেছে। তারা বলছে, ‘ভারতের দায়িত্বশীল প্ল্যাটফরমগুলো বন্ধ হয়ে গেলে কোটি কোটি খেলোয়াড় অফশোর বা অবৈধ জুয়ার সাইটে ঝুঁকে পড়বে। এতে মানুষ সুরক্ষিত থাকার বদলে প্রতারণা, শোষণ ও অনিরাপদ কার্যক্রমের শিকার হবে।’ বিলটি লোকসভায় পেশ করা হয়েছে। এখন আলোচনার পর তা সংসদে পাস হলে আইন কার্যকর হবে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর