বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নেত্রকোনায় অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৫, ১৪:০৬

নেত্রকোনার কেন্দুয়ায় নুরুজ্জামান (৪০) নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে উপজেলার চিরাং ইউনিয়নের দুল্লী গ্রামের পাশে মরা বিল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত উপজেলার নওপাড়া ইউনিয়নে পাচার বড়বাড়ি গ্রামের মৃত মঙ্গল চানের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে বাড়িতে খাওয়া-দাওয়া করে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বের হন নুরুজ্জামান।

আজ বুধবার ২০ আগস্ট সকালে খবর পেয়ে পুলিশ চিরাং ইউনিয়নের দুল্লী গ্রামের পাশে মরা বিল থেকে তার মরদেহ উদ্ধার করে। উদ্ধারের সময় তার গলা কাটা ও ভুড়ি বের হওয়া অবস্থায় ছিল। তার দুই হাতে আঘাতের চিহ্ন ছিল। তার মরদেহের পাশে রক্ত মাখা অটোরিকশাটিও পড়ে ছিল।

নিহতের চাচা মুকুল মিয়া এসে তার মরদেহ শনাক্ত করেন সূত্র জানায়, ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ সময় সিআইডি, পিবিআই, এএসপি সার্কেল ও ওসিসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে নুরুজ্জামান হত্যাকাণ্ডের ঘটনায় কেন্দুয়া উপজেলা সিএনজি চালিত অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়ন গভীর সমবেদনা প্রকাশ করেছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘মরা বিল এলাকা থেকে নুরুজ্জামান নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালকের গলাকাটা ও ভুড়ি বের হওয়া মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার অটোরিকশাটিও নিয়ে আসা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর