বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চাঁদপুরে শিকল কেটে দিনমজুরের ৩ গরু চুরি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৫, ১৩:৩১

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরের দরজার শিকল আটকে রেখে গরুর গলার শিকল কেটে দিনমজুরের তিনটি গরু নিয়ে গেছে চোরের দল। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আজ বুধবার (২০ আগস্ট) রাতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের চরবাকিলা গ্রামের মুন্সীবাড়িতে চুরির ঘটনাটি ঘটে।

হোসেন মুন্সীর স্ত্রী রাজিয়া বেগম জানান, আজ রাত আড়াইটার দিকে আমি উঠে গরুর ঘরে এসে কয়েল জ্বালিয়ে খাবার দিয়ে গেছি।

এর পরে ফজরের নামাজের জন্য স্বামী ঘরের দরজা খুলতে গিয়ে দেখে বাইরে থেকে দরজার শিকল লাগানো। তাৎক্ষণিক আমি জানালা খুলে দেখি গোয়াল ঘরে গরু নেই।

৫ সন্তানের জনক দিনমজুর হোসেন মুন্সী জানান, গত কোরবানি ঈদে বড় গরুটি দেড় লাখ আর মিডিয়ামটি এক লাখ ২০ হাজার টাকা দাম উঠেছে, কিন্তু আমি বিক্রি করিনি। আমার একটা থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই বছরের বাচ্চা রয়েছে।

তাকে তিন মাস পর পর রক্ত দেওয়া লাগে। ভেবেছিলাম, গরু বিক্রি করে বাচ্চাটিকে চিকিৎসা করাব। বলে কান্নায় ভেঙে পড়েন।

হোসেন মুন্সীর ভাগিনা রিপন জানান, গরুর ঘর স্থানান্তর নিয়ে গত সপ্তাহে বাড়ির পাশের ঘরের একজন হুমকি দিয়েছেন।

আমরা আইনগত ব্যবস্থা নেব, তখন পুলিশ তদন্ত করে সঠিকটা বের করবে। ইউপি সদস্য মানিক জানান, আমি গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেছি। পরিবারটির বড় ক্ষতি হয়ে গেল।

ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন জানান, পরিবারটি আমাকে ঘটনা জানিয়েছে। তাদের আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি মো. মহিউদ্দিন ফারুক জানান, খবর পেয়ে ক্ষতিগ্রস্তের বাড়িতে অফিসার পাঠানো হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর