বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কুমিল্লায় ৫২ পাসপোর্টসহ মানবপাচারকারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৫, ১৩:১৫

কুমিল্লা নগরের বিশেষ অভিযান চালিয়ে সাজেদুল ইসলাম (৩৫) নামে এক মানবপাচারকারী ও পাসপোর্ট দালালকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

এ সময় তার কাছ থেকে ৫২টি পাসপোর্ট, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট ও বাটন মোবাইল সেট ১টি জব্দ করা হয়।

বুধবার (২০ আগস্ট) সকালে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার সাজেদুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার হালিমা নগর নোয়াপাড়া গ্রামের বাসিন্দা।

তার বিরুদ্ধে চুরি ও চাঁদাবাজির ঘটনায় আগেও দুইটি মামলা রয়েছে। ওসি মহিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে ৫২টি পাসপোর্ট, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট ও বাটন মোবাইল সেট ১টি জব্দ করা হয়। তার বিরুদ্ধে মানবপাচার, পাসপোর্ট জালিয়াতি, চুরি, চাঁদাবাজি, অপহরণ এবং অস্ত্র রাখাসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।

চুরি ও চাঁদাবাজির ঘটনায় কোতয়ালী থানায় দুইটি মামলা রয়েছে। এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পুলিশের এই কর্মকর্তা জানান।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর