বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বুড়িগঙ্গার তীর দখলমুক্তে যৌথ অভিযান শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৫, ১৩:০৭

রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরভূমি দখলমুক্ত করতে দুই দিনের বিশেষ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে বুধবার (২০ আগস্ট) থেকে শুরু হওয়া এ অভিযান চলবে বৃহস্পতিবার (২১ আগস্ট) পর্যন্ত।

এর আগে, মঙ্গলবার (১৯ আগস্ট) বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হাইকোর্টে দায়েরকৃত রিট পিটিশনের নির্দেশনা অনুযায়ী এ উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযানে পোস্তগোলা সেতু থেকে ধোপাতিয়া বা কাটুরাইল খেয়াঘাট পর্যন্ত এলাকা অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে, দক্ষিণ কেরানীগঞ্জ থানার চর মিরেরবাগ, নয়াটোলা, দোলেশ্বর, হাজারীবাগ ও কাটুরাইল মৌজার নদীর তীরবর্তী অংশ। এই এলাকাগুলো থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ভরাট অপসারণ করা হবে। এ জন্য ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

তাদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সামগ্রিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্বও পালন করা হবে। এ সময় পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, বুড়িগঙ্গার তীরে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ দখল ও স্থাপনার কারণে নদী সংকুচিত হয়ে পড়ছে। এতে পরিবেশ ও নৌ-নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে।

সে কারণে নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবেই স্থানীয় প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথভাবে এ অভিযান পরিচালিত হচ্ছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর