শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বিলের মধ্যে অস্ত্র তৈরির কারখানা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৫, ১৫:৫০

পাবনার আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের চতরা বিলের ভেতরে ময়েজ বাহিনীর গোপন আস্তানায় তৈরি হতো আগ্নেয়াস্ত্র।

এসব অস্ত্র ব্যবহার হতো চাঁদাবাজি ও ডাকাতিসহ নানা অপরাধ কার্যক্রমে। এমনই একটি অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা রাতে ওই আস্তানায় অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ।

উদ্ধার করা হয়েছে কয়েকটি আগ্নেয়াস্ত্র।

পুলিশ জানায়, চতরা বিলের দুর্গম চরাঞ্চলে দীর্ঘদিন ধরেই ময়েজ বাহিনীর তৎপরতা চলছিল। দিনের বেলায় তেমন দেখা না গেলেও রাতে তারা অস্ত্রসহ মহড়া দিতো। বিভিন্ন সময় এই বাহিনী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

এতে আতঙ্কিত ছিল এলাকাবাসী। সোমবার সন্ধ্যা রাতে গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। এসময় বিলের মধ্যে লুকানো ঘাঁটি থেকে অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত, গানপাউডারের মতো উপকরণসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এ ঘটনায় মনির ও রেজাউল নামের দুজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়ভাবে সংগঠিত ডাকাতি ও চাঁদাবাজির জন্য এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল বলে প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ। তবে এর পেছনে আরো বড় কোনো নেটওয়ার্ক জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা রাতে অভিযান চালানো হয়। এসময় কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকেই একজনকে আটক করা হয় এবং ওই অস্ত্র তৈরির কারখানার সরঞ্জাম জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে আরেকজনকে আটক করা হয়।

এসময় কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে কাজ এখনো চলমান। পরে আরো বিস্তারিত জানাতে পারব।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর