বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে ইসিকে ৪০ লাখ ইউরো দেবে ইইউ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৫, ১৫:৩৯

বাংলাদেশে আন্তর্জাতিক মানের জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে (ইসি) ৪০ লাখ ইউরোর বেশি সহায়তা প্যাকেজ দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার (১৯ আগস্ট) ইইউর ছয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করে এ সহায়তা দেওয়ার কথা জানান। পরে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের পথে রূপান্তরে ইইউ অংশীদার হিসেবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, তারা (ইইউ) ‘ভোটার এডুকেশনের’ ওপর গুরুত্ব দিচ্ছেন।

কার্যকর পরিকল্পনা, বিরোধ নিস্পত্তির মতো বিষয়ে বিশেষজ্ঞ সহায়তার মাধ্যমে ইসির সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও সরাসরি সহায়তা করবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের আগামী নির্বাচনে সম্ভাব্য একটি পর্যবেক্ষক মিশন পাঠানোর বিষয়টি ইউউ অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে। এ বিষয়ে আগামীতে অন্তবর্তী সরকার ও ইসির সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।

ইইউর এই রাষ্ট্রদূত বলেন, তাদের সঙ্গে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসির সহকর্মীরাও ছিলেন।তারা নির্বাচনী বিশেষজ্ঞ। আসন্ন নির্বাচনে নাগরিক পর্যবেক্ষণের ওপর যেন গুরুত্ব দেওয়া হয়, এ কারণে তারা এখানে থাকবেন। বাংলাদেশে নির্বাচন আয়োজনে যেন স্বাধীনতা, দক্ষতা ও দায়বদ্ধতা বজায় থাকে, এটাই ইইউর লক্ষ্য।

সাংবাদিকদের এক প্রশ্নে মাইকেল মিলার বলেন, আগামী মাসে ইইউর একটি কারিগরি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসবে।

এটি পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ মিশন নয়। তারা যাচাই করে দেখবে, এখানে নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর মতো পরিবেশ তৈরি হয়েছে কি না।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর