বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

অস্ট্রেলিয়া সিরিজের আগে রাবাদাকে হারাল দক্ষিণ আফ্রিকা

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৫, ১৫:২৬

কেয়ার্নসে প্রথম ওয়ানডের আগে দলের সঙ্গে মাঠে এলেন কাগিসো রাবাদা। তবে সতীর্থদের সঙ্গে ওয়ার্ম-আপে দেখা গেল না তাকে। কিছুক্ষণ পরই এলো হতাশার খবর— অ্যাঙ্কেলের চোটে গোটা সিরিজ থেকেই ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।

মঙ্গলবার ম্যাচ শুরুর ঠিক আগে সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।

৩০ বছর বয়সী এই পেসার সিরিজের আগে টি-টোয়েন্টি দলে নিয়মিত খেললেও কবে, কীভাবে চোট পেয়েছেন সে বিষয়ে কিছু জানায়নি বোর্ড।

তবে ১৬৪ ওয়ানডে উইকেট শিকারি রাবাদা দলের সঙ্গেই থাকবেন অস্ট্রেলিয়ায়। পুনর্বাসন প্রক্রিয়ায় নজর রাখবেন দলের চিকিৎসকরা।

তার অনুপস্থিতিতে আগেই স্কোয়াডে ডাক পেয়েছেন তরুণ বাঁহাতি পেসার কোয়েনা মাফাকা। সদ্য শেষ হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৯ উইকেট নিয়েছেন ১৯ বছর বয়সী এই পেসার। ওয়ানডে অভিষেক হয়েছে ২ ম্যাচে, নিয়েছেন ৫ উইকেট। তবে প্রথম ওয়ানডেতে সুযোগ মেলেনি তার।

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ গড়েছেন নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিডি আর পেস বোলিং অলরাউন্ডার ভিয়ান মুল্ডার।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর