বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নিখোঁজের ৩ দিন পর প্রবাসীর ছেলের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৫, ১৫:১৮

ফরিদপুরের মধুখালী উপজেলায় নিখোঁজের তিনদিন পর প্রবাসীর চতুর্থ শ্রেণীর ছাত্র তামিম তালুকদারের (১১) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত তামিম তালুকদারে রায়পুর ইউনিয়নের বড় গোপালদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। সে মধুখালী উপজেলার বড় গোপালদী গ্রামের সৌদি প্রবাসী শামীম তালুকদারের ছেলে।

এ ঘটনয় তুহিন (৩২) ও আমিরুল (২৫) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। তুহিনের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানায় ও আমিরুলের বাড়ি মাগুরা জেলার সদর থানায়।

পুলিশ জানায়, গত ১৫ আগস্ট তামিম নিখোঁজ হয়। ওই দিন রাতেই পরিবারের কাছে ফোন দিয়ে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হলে পুলিশ ১৮ আগস্ট তুহিন শেখ নামে এক যুবককে আটক করে।

পরে তার দেওয়া তথ্যমতে ওইদিন রাতেই একই উপজেলার কোরকদী ইউনিয়নের বাঁশপুর এলাকার একটি জমির আইলে আবর্জনা দিয়ে ঢেকে রাখা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে আমিরুল ইসলাম নামে আরো একজনকে আটক করে পুলিশ।

শিশুটির পরিবারের সদস্যরা জানান, নিখোঁজের পরই ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। টাকা দিতেও চেয়েছিল পরিবার, তারপরও শেষ রক্ষা হয়নি। এমন নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান জানান, তদন্ত করে ঘটনার সঙ্গে সম্পৃক্ত সবাইকে আইনের আওতায় আনা হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর