বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হজম থেকে ত্বকের যত্নে চেনা ফলের অচেনা গুণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৫, ১৪:৪৭

বাঙালির খাবারে টক স্বাদ যেন এক অনিবার্য অংশ, আর তেঁতুল তারই অন্যতম উৎস। ফুচকার টক হোক বা আমসত্ত্ব— তেঁতুল ছাড়া যেন জমেই না। কিন্তু শুধু স্বাদের জন্যই নয়, এই সাধারণ ফলটি লুকিয়ে রেখেছে নানা স্বাস্থ্যগুণ। চলুন, জেনে নিই।

মাথাব্যথায় স্বস্তি

তেঁতুলে রয়েছে পটাশিয়াম নামক একটি খনিজ, যা মাইগ্রেন বা উচ্চ রক্তচাপজনিত মাথাব্যথা কমাতে সাহায্য করে। এই খনিজ হৃদযন্ত্রের কাজেও সহায়ক। সোডিয়ামের পরিমাণ কম থাকায় তেঁতুল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে।

হজমশক্তি বাড়ায়তেঁতুলে প্রাকৃতিক অ্যাসিড ও খাদ্য আঁশ (ফাইবার) থাকে, যা হজমে সহায়তা করে।ভারী খাবার খাওয়ার পর অল্প তেঁতুলের পানি খেলে হজমে উপকার পাওয়া যায়।

কোষ্ঠকাঠিন্য কমায়

তেঁতুলের প্রাকৃতিক রেচক গুণ অন্ত্রের গতি স্বাভাবিক রাখে। তাই নিয়মিত মলত্যাগে সমস্যা হলে এটি হতে পারে কার্যকর একটি প্রাকৃতিক সমাধান।

ওজন নিয়ন্ত্রণে রাখে

তেঁতুলে থাকা হাইড্রোক্সিসাইট্রিক অ্যাসিড ক্ষুধা কমায় এবং শরীরে চর্বি জমা প্রতিহত করে। ফলে ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে খাদ্যতালিকায় সামান্য তেঁতুল রাখা যেতে পারে।

লিভার ও ত্বকের যত্নে

তেঁতুলের অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি লিভার ডিটক্সে সাহায্য করে। পাশাপাশি ব্রণ কমাতে ও ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও এর ভূমিকা আছে।

গরমে স্বস্তি

গরমের দিনে তেঁতুল ভেজানো শরবত শুধু মুখরোচকই নয়, বরং শরীর ঠাণ্ডা রাখে, হিট স্ট্রোক ও ডিহাইড্রেশনের ঝুঁকি কমায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

তেঁতুলে আছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান, ভিটামিন ও মিনারেল। যা শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়তে সহায়তা করে।

পরিমিতি আবশ্যক

তেঁতুল উপকারী হলেও অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলাই ভালো। বেশি খেলে অ্যাসিডিটি, দাঁতের ক্ষয় বা পেটে অস্বস্তির সমস্যা হতে পারে। তাই পরিমাণ বজায় রেখে খাওয়াই সবচেয়ে উপযুক্ত।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর