শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সাভারে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৫, ১৪:৪১

সাভারের হেমায়েতপুর নতুন পাড়া এলাকা থেকে তিন হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মো. আবু রায়হানকে (২৫) গ্রেপ্তার‌ করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিনের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এতে এসআই (নিরস্ত্র) মো. মামুনুর রশিদ সংগীয় অফিসার ও ফোর্সসহ সোমবার সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর নতুন পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মাদক কারবারি মো. আবু রায়হান ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার দক্ষিণ দুয়ারি গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন বলেন, ‘ঢাকা জেলা পুলিশের অভিভাবক মো. আনিসুজ্জামান (পিপিএম) নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে তিন হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

’তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি একজন পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে এই কারবার পরিচালনা করে যাচ্ছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর