বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

প্রেক্ষাগৃহে ‘ধূমকেতু’ ঝড়, তিন দিনে ৭ কোটি পেরিয়ে

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৫, ১৬:১২

দেব-শুভশ্রীকে একসঙ্গে পর্দায় দেখতে মুখিয়ে ছিলেন একটা প্রজন্ম। তারই যেন আঁচ পাওয়া গেল সিনেমা মুক্তির পর। প্রায় ১০ বছর পর প্রেক্ষাগৃহে আসা এই জুটির ‘ধূমকেতু’ মুক্তি পাবার পর প্রেক্ষাগৃহে যেন ঝড় বইছে। বক্স অফিস কালেকশন ভেঙে দিচ্ছে অতীতের সব বাংলা সিনেমার রেকর্ড।

রবিবার তৃতীয় দিনে ছবির বক্স অফিস কালেকশন দাঁড়ায় ১.৮৭ কোটি রুপিতে। সব মিলিয়ে ৭ কোটির ঘরে প্রবেশ করল ‘ধূমকেতু’। শুধু তাই নয় একইসঙ্গে ৩৫০টি সিনেমাহলে এই ছবির শো হাউসফুল। এ শুধু ছবির টিমের জন্য নয় বরং বাংলা চলচ্চিত্র জগতের জন্যও এক স্বস্তির খবর।

ছবির এমন সাফল্যে দর্শককে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেন সুপারস্টার দেব। ক্যাপশনে লেখেন, ‘বাংলা ছবির নতুন ইতিহাস গড়ার জন্য ধন্যবাদ।’

উল্লেখ্য, ওপেনিং ইনিংসেই বাংলার বক্স অফিসে বলিউড এবং দক্ষিণী সিনেমা ‘ওয়ার ২’, ‘কুলি’কে যোগ্য জবাব দিয়ে ২.১০ কোটির ব্যবসা করে ফেলেছিল ‘ধূমকেতু’। দ্বিতীয় দিনে ৩.০২ কোটির ব্যবসা ও মাত্র তিন দিনেই সাত কোটির ব্যবসা করে বাংলা সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক গড়ল ‘ধূমকেতু’।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর