শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শিবির সভাপতি

বিভাজনের রাজনীতির অবসান হোক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৫, ১৫:৫৮

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির। প্যানেলে শিবির সদস্যদের বাইরে সাধারণ শিক্ষার্থী, জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী, নারী শিক্ষার্থীসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক শিক্ষার্থীকে রাখা হয়েছে।

প্যানেল ঘোষণার পরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম নিজের ফেসবুকে শিবিরের পূর্ণাঙ্গ প্যানেলের একটি ছবিসহ পোস্ট করেছেন। পোস্টে শিবির সভাপতি জাহিদুল ইসলাম লিখেছেন, ‘বিভাজনের রাজনীতির অবসান হোক।

বাংলাদেশ হয়ে উঠুক সবার। সততা ও দক্ষতায় প্রজন্ম গড়ার প্রতিজ্ঞা। সবার বাংলাদেশ।’ এদিকে শিবিরের ডাকসু প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হিসেবে রয়েছেন ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনীত হয়েছেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।

এ ছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমা।

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মনোনীত হয়েছেন—ইকবাল হায়দার, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে খান জসীম, যিনি চলতি বছরের জুলাইয়ে দুর্ঘটনায় চোখ হারিয়েছেন। এ ছাড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছেন ঢাবি শিবিরের বর্তমান অর্থ সম্পাদক নুরুল ইসলাম সাব্বির।

ক্রীড়া সম্পাদক পদে মনোনীত হয়েছেন আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ, এবং সমাজসেবা সম্পাদক পদে শরিফুল ইসলাম মুয়াজ। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন ঢাবি শিবিরের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে সাখাওয়াত জাকারিয়া। প্যানেলে আরও ১৩ জন সদস্য পদের জন্য প্রার্থী মনোনীত হয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব নবাব আলী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহের পর এক সংবাদ সম্মেলনে প্যানেলের বিস্তারিত তুলে ধরেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর