বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কিডনির রোগে নারীরা বেশি আক্রান্ত কেন? সতর্কতা জরুরি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৫, ১৫:৪৪

কিডনির অসুখ ধীরে ধীরে শরীরে প্রভাব ফেলে। পা ফুলে যাওয়া বা ক্লান্তি—এই সাধারণ উপসর্গগুলো অনেকেই অবহেলা করেন। ফলে রোগ ধরা পড়তে সময় লেগে যায়। গবেষণায় দেখা গেছে, মেয়েরাই এই রোগে বেশি ভোগেন।

ইন্টারন্যাশনাল সোসাইটি ফর নেফ্রোলজি এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনের মতে, প্রতি বছর প্রায় ছয় লক্ষ নারীর মৃত্যু হয় কিডনির ক্রনিক রোগে আক্রান্ত হয়ে।
কেন মেয়েরা বেশি আক্রান্ত হন?

ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ-এর একটি গবেষণাপত্র বলছে, শুধু শারীরিক কারণ নয়, আর্থ-সামাজিক কারণেও নারীরা কিডনি রোগে বেশি আক্রান্ত হন। যেমন-

অনিয়ন্ত্রিত রক্তচাপ ও ডায়াবেটিস: অনেকেই জানেন না যে তাদের রক্তচাপ বা সুগার রয়েছে। এই রোগগুলো নিয়ন্ত্রণে না থাকলে কিডনি দ্রুত ক্ষতিগ্রস্ত হয়।

চিকিৎসার প্রতি অনীহা: বিশেষ করে গ্রামীণ এলাকার নারীরা অসুস্থ না হলে চিকিৎসকের কাছে যান না। ফলে রোগ ধরা পড়ে দেরিতে।

সুনির্দিষ্ট রোগের প্রভাব: লুপাস নেফ্রাইটিস (এক ধরনের অটোইমিউন রোগ) ও ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মেয়েদের মধ্যে বেশি হয়। এর ফলে কিডনির দীর্ঘমেয়াদি ক্ষতির সম্ভাবনা বাড়ে।

গর্ভাবস্থার জটিলতা: অন্তঃসত্ত্বা অবস্থায় বারবার ইউরিন ইনফেকশন বা রক্তচাপের সমস্যা থাকলেও কিডনির ঝুঁকি বাড়ে।

কী করলে কিডনির রোগ প্রতিরোধ করা যাবে? পানি খান নিয়মমাফিক: প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। কতটা পানি আপনার শরীরের জন্য প্রয়োজন, তা চিকিৎসকের পরামর্শে জেনে নিন। ওজন ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন: নিয়মিত শরীরচর্চা করুন। লবণ ও চিনি খাওয়ার পরিমাণ কমান।

প্রোটিন খাবার পরিমিতভাবে খান: মাছ, ডিম, মাংস ইত্যাদি কমিয়ে চিকিৎসকের নির্দেশ অনুযায়ী খান। কারণ এগুলো দুর্বল কিডনির ওপর বাড়তি চাপ ফেলে। ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন।

নিয়মিত টেস্ট করান: যাদের রক্তচাপ বা ডায়াবেটিস আছে, তাদের বছরে অন্তত একবার ইউরিন, ইউরিয়া, ক্রিয়েটিনিন ও অ্যালবুমিন পরীক্ষা করানো উচিত— যদি কোনো উপসর্গ নাও থাকে।

নারীদের কিডনি রোগের ঝুঁকি বেশি হলেও সচেতনতা ও নিয়মমাফিক জীবনযাপনের মাধ্যমে এই রোগ অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। শরীরকে ভালোবাসুন, যত্ন নিন—সুস্থ থাকুন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর