বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ৩ ছিনতাইকারী আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৫, ১৫:৩৩

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত পাঁচ হাজার টাকা, মাদকদ্রব্য গাঁজাসহ ছিনতাই কাজে ব্যবহৃত বেশ কিছু আলামত জব্দ করা হয়। পরে তাদেরকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হান্নান।

এর আগে ভোররাতে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লীবিদ্যুৎ কবরস্থান রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বালাপাড়া এলাকার সাজু সরকারের ছেলে সোহেল রানা (৩১), ঢাকা জেলার ধামরাই থানার বৈন্যা এলাকার মৃত ইয়াছিন মাস্টারের ছেলে মিজানুর রহমান (৫২) ও নরসিংদী জেলার বেলাব থানার চর উজিলাব এলাকার মাইনুদ্দিন মিয়ার ছেলে মো. কাওসার (২৯)।

যৌথবাহিনী জানায়, সোমবার ভোররাতে জামগড়া সেনা ক্যাম্পের একটি নিয়মিত টহল দল আশুলিয়ার পল্লীবিদ্যুৎ-বাইপাইল এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করা হয়।

তাদের কাছ থেকে ছিনতাইয়ের পাঁচ হাজার টাকা ও নেশাদ্রব্য গাঁজাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, সকালে ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের পর দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর