বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নাটোরে শেখ রাসেল শিশু পার্কের নির্মাণ কাজ শুরু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত:
৩০ জুলাই ২০২৩, ১৮:২২

প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নাটোর শহরতলীর দীঘাপতিয়া এলাকায় শেখ রাসেল শিশু পার্কের নির্মাণ কাজ শুরু হয়েছে।

রোববার (৩০ জুলাই) বেলা ১১টায় তিন একর জমির ওপরে এ স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল।

এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, জেলা পরিষদের সদস্যবৃন্দ, নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকীব বাকী ও কামরুন্নাহার কাজল, নাটোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান চুন্নু, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক দীলিপ দাস, জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়াসহ অনেকে।

এসময় সংসদ সদস্য শিমুল বলেন, শেখ রাসেল ছিল প্রাণবন্ত মেধাবী শিশু। শেখ রাসেল স্মরণে নাটোরের শিশুদের বিনোদনের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত জেলা পরিষদে আমার অনুকূলে বরাদ্দ দেওয়া দেড় কোটি টাকায় পার্কটির নির্মাণ কাজ শুরু করা হচ্ছে। আধুনিক এ পার্ক নির্মাণে প্রয়োজনীয় আরও অর্থ বরাদ্দ দেওয়া হবে পর্যায়ক্রমে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, প্রাথমিক নকশাঁ অনুযায়ী জেলা পরিষদের জায়গায় নির্মাণ কাজ শুরু করা হলো। পর্যায়ক্রমে আরও বরাদ্দ এবং নির্মাণ কাজ চলতে থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর